রাজধানীর যাত্রাবাড়ীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ২৬

অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে।

শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. হৃদয় হাওলাদার, দেলোয়ার হোসেন, ড্রাইভার বেলাল হোসেন, মো. নূর হোসেন, লাভলী বেগম, আমেনা, সাবিনা, মো. রোকনুজ্জামান রোকন, সাইদুর রহমান, মো. রুমান, মো. আজমির হোসেন, মো. নাছির, মো. সাকিব হোসেন, মো. ফারুক, মো. আকাশ, মো. আল-আমিন, মো. রমজান হোসেন, মো. রিফাত মোল্লা, রাহাত, মো. মানিক, মো. সোহাগ, মো. রনজু, মো. শাকিল হোসেন, মো. নুরুল ইসলাম, মেহেদী হাসান ও নুর মোহাম্মদ রাসেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights