রাজধানীর লালবাগ ও বংশাল থানার অভিযান, গ্রেফতার ২৪
অনলাইন ডেস্ক
রাজধানীর লালবাগ ও বংশাল থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লালবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। তারা হল-মো. পারভেজ ওরফে বয়াতি (৩৩), মো. ইশতিয়াক মোস্তফা (৩৪), শাওন মোল্লা (২৫), মো. জহুরুল ইসলাম (৪১), মো. বাবু (৩০), বিপ্লব (৩২), মো. তরিকুল ইসলাম (২০), মো. সজীব (২২), মো. সোহাগ (২৫), মো. মাসুদ হোসেন (৩৩), মো. শাকিল (২৮) ও মো. ইমাম হাছান (২৯)।
অপরদিকে, বংশাল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। তারা হল-তুফান ওরফে রবি (৩১), মোহাম্মদ আলী শাওন, মো. ফিরোজ, মো. বেলাল, মো. জনি (৩৮), মো. রবিন (৩৮), মো. জলিল (৩৮), ফারদিন খান আনাস (২৩), মো. আলী আজাদ (২১), মো. রাজন আহমেদ (৩০), ওমর খৈয়াম অপু (৩২) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
