রাজধানীর শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা নগর থানা পুলিশ ১৫ জনকে গ্রেফতার করে। তারা হলেন-মো. রিফাত সুজন (২৯), মো. রুবেল হোসেন (৩৪), মো. নুরু উদ্দিন (৩৫), মো. রাজু (৪২), মো. কিসমত খন্দকার (২৮), মো. আকাশ (২৮), মো. রাকিব (১৯), শামীম হোসেন (৩০), মো. আলতাফ আলী (৫০) ও আইনের সাথে সংঘাতে জড়িত ছয়জন শিশু।

অন্যদিকে, হাজারীবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। তারা হলেন-মো. সাব্বির (২৩), মো. সাজেদুল ইসলাম (২০), তুষার শরীফ (১৯), মো. আলী হাসান (২২), মো. আনোয়ার (২৬), মো. আলামিন (২১), সুজন (১৯), মোন্তাসির (৩৫), মো. মারুফ (২৩), মো. শফিকুল ইসলাম (৩৪) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights