রাজধানীর সাত তলা বস্তিতে আগুন

সোমবার (২৭ মার্চ) সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ (সোমবার) সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights