রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

কর্মশালয় বিশেষ অতিথি হিসাবে সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় ও নিরাপদ খাদ্য অফিসার রাজবাড়ী কর্মকর্তা মো. আসিফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা-উপজেলা পর্যায়ের শতাধিক হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights