রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। ওই অস্ত্র ব্যবসায়ীর নাম আজিবুল (৩৫) ইসলাম। তিনি রাজশাহীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) গ্রামের জনাব আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার হেলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলালপুর এলাকায় অপারেশন চালানোর সময় পালানোর চেষ্টা করে আজিবুল। এসময় তাকে আটক করে তার কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, র্যাব-৫ এর পক্ষ থেকে সহকারী পরিদর্শক (এসআই) রাজিউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। আজিবুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
