রাজশাহীতে ইজেতমা শুরু ২ মার্চ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা তাবলীগ ইজেতমা শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ। তিন দিনব্যাপী এই জেলা তাবলীগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। এরই মধ্যে ইজতেমা পাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলীগ ইজেতমার কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্যান্ডেল তৈরির কাজ উদ্বোধন পর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। মাঝে মাঝে কুচক্রি মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালায়। সেটি আপনাদের সবার সহযোগিতায় প্রতিরোধ করা সম্ভব হয়।
রাজশাহী জেলা তাবলীগ ইজেতমা আয়োজনে থাকছে সিটি করপোরেশন। রাজশাহীতে তাবলীগ ইজেতমা সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights