রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন, সম্পাদক রিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সম্মেলনের প্রায় তিন মাস পর রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হলেন মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদস্য সহ ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।

আংশিক কমিটি নিম্নরূপ-

১. সভাপতি-মামুনুর রশিদ মামুন
২. সিনিয়র সহ-সভাপতি-নজরুল হুদা
৩. সহ-সভাপতি-আসলাম সরকার
৪. সহ-সভাপতি-ওলিউল হক রানা
৫. সহ-সভাপতি-এডভোকেট মো. আলী আশরাফ মাসুম
৬. সহ-সভাপতি-সফিকুল ইসলাম সাফিক
৭. সহ-সভাপতি-আবুল কালাম আজাদ সুইট
৮. সহ-সভাপতি-মুক্তার হোসেন
৯. সহ-সভাপতি-জয়নাল আবেদিন শিবলী
১০. সাধারণ সম্পাদক-মাহফুজুর রহমান রিটন
১১. যুগ্ম সাধারণ সম্পাদক-বজলুল হুদা মন্টু
১২. সাংগঠনিক সম্পাদক-রবিউল ইসলাম মিলু
১৩. ১ নং সদস্য-এ্যাড. এরশাদ আলী ঈসা
১৪. ২ নং সদস্য-মো. মাইনুল আহসান (পান্না)

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights