রাবিতে প্লাজমা ল্যাব উদ্বোধন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্লাজমা গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ ল্যাব উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, এই গবেষণাগার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সোলার সেল তৈরি ও উন্নয়নের ব্যবহারিক ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানী বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদে এই ল্যাব সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ বরাদ্দে ‘প্লাজমা প্রসেসড ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস ল্যাব’ শীর্ষক গবেষণাগার আওতায় এ ল্যাব প্রতিষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, ইইই বিভাগের সভাপতি অধ্যাপক মো. জহুরুল ইসলাম, বিভাগের বিশিষ্ট প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক মো. মামুনুর রশিদ তালুকদার প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীল আলম সাউদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights