রাবি দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান আর নেই

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারা গেছেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, রাতের খাবার খাওয়ার পর হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। তারপর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিলে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত বছরের অক্টোবরে রাজশাহীর পবা উপজেলার নওহাটা আনসার-ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাইক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আসাদুজ্জামান বাদশা। দীর্ঘ এক বছর চিকিৎসা চালিয়ে কিছুটা সুস্থ হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights