রামপালে দুর্গাপূজায় বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম শারদীয় দুর্গাপূজায় মোংলা উপজেলার বিভিন্ন মন্ডপে ঘুরে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার দিনভর তিনি মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার সোইলতলা, সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই ও চিলা ইউনিয়েনের বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ পূণ্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তিনি রামপাল উপজেলার মল্লিকেরবেড়, বাশতলী, ভোজপাতিয়া, বাইনতলা, রামপাল সদর, উজলকুড়, গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। এসময়ে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights