রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গত মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। এপ্রিল মাসজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের আকাশচুম্বী চাহিদার মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। যা সারাদেশের বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী এ তথ্য নিশ্চিত বলেন, কয়লা সংকট না থাকায় ১৩২০ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনায় আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সব সহযোগিতার একটি অনন্য নিদর্শনের বার্তা দেয়। আগামীতেও বিদ্যুৎ উৎপাদনের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights