রামপুরায় যুবকের আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরা থানার তালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে সাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ডিসলাইনের কাজ করতেন।

আজ সোমবার দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত সাইদুল ইসলামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার সুন্দরী পাড়া গ্রামে। তার বাবার নাম শামসুল হক (মৃত)। রামপুরা থানার তালতলার ২৮৯/বি বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছোট বোন সিমা আক্তার বলেন, সাত মাস আগে মৌসুমী নামে একজনকে বিয়ে করে ভাই। আমার ভাই একটা ডিসলাইন কোম্পানিতে কাজ করতেন। সকালে খবর পাই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে জানতে পেরেছি।

রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই আহমেদুল আরেফিন বলেন, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights