রামুতে পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি সোনামিয়া (৪৫) কক্সবাজার জেলার সদর থানাধীন কুতুবদিয়া পাড়া (পশ্চিম কুতুবদিয়া পাড়া, ১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা) মৃত নজির আহমদ এর ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২৩ জুন রাতে কক্সবাজার জেলার রামু থানাধীন রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক কারবারি সোনামিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights