রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৯ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (১ আগষ্ট) কয়েক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় এক ডজনের বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রাশিয়ার হামলা বেড়েছে। একই সময়ে, ইউক্রেন এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংকটে রয়েছে। এটি চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয় বড় হামলা।

দুইদিন আগে বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামের একই পরিবারের ছয় সদস্য ছিলেন। শনিবারের হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়র ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া আগুন লাগার খবর পাওয়া গেছে শহরের কয়েকটি গুদামেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights