রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে ব্রিটেনে গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি সন্দেহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে তিনজনকে গ্রেফতার করেছে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

পুলিশ জানিয়েছে, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা সন্দেহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪১ বছর বয়সী পুরুষ এবং ৩৫ বছর বয়সী এক নারীকে একই ঠিকানা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য এলাকা থেকে ৪৬ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করা হয়।

কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডমিনিক মারফি জানান, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ‘প্রক্সি’ হিসেবে কাজ করা লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ব্রিটেনে রাশিয়ার হয়ে কাজ করার দায়ে গত মে মাসে বুলগেরিয়ার ছয় নাগরিকের কারাদণ্ড হয়েছে। এছাড়া আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আটক হওয়ার পর সাজা ঘোষণার অপেক্ষায় রয়েছে।

ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান জানান, রাশিয়া ব্রিটেনের মাটিতে কাজ করার জন্য ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা ও অপরাধীদের নিয়োগ করছে। ব্রিটেনে কোনো ভিন দেশের হয়ে কাজ করার আগে আবারো বিষয়টি ভেবে দেখার হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights