রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনিশ্চিত দে পল

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। ঊরুর চোটে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার রদ্রিগো দে পল।

লা লিগায় গত রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন দে পল। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হয়। ম্যাচে আতলেতিকো জেতে ১-০ গোলে।

বিবৃতি দিয়ে গত বুধবার দে পলের চোটের বিষয়টি জানায় আতলেতিকো। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি।
এতে শঙ্কায় পড়ে গেছে আসছে মাদ্রিদ ডার্বিতে দে পলের অংশগ্রহণ। লা লিগায় আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে খেলবে আতলেতিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights