রুশনারা বিরোধী প্রচারণা করায় ভ্যানসহ একজন আটক

যুক্তরাজ্য প্রতিনিধি

যুক্তরাজ্যে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। শান্তিপূর্ণ পরিবেশে টাওয়ার হ্যামলেটে ভোট গ্রহণ চললেও সন্ধ্যা ৬টার দিকে হোয়াইট চ্যাপেলে রুশনারা বিরোধী প্রচারণা করার সময় একটি ভ্যান জব্দ ও একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, ভ্যানের বড় স্ক্রিন এলইডি স্ক্রিন সেট করা ছিল। যেখানে বাংলায় রুশনারা বিরোধী ও লেবার বিরোধী অনেক লেখা উঠছিল। একই সাথে তাদের ভয়েসে রুশনারা বিরোধী অনেক কথাও শোনা গেছে। তবে ভোটাররা বলেছেন, রুশনারা তিনবারের এমপি। এবার তিনি সংসদে গেলে মন্ত্রী হবেন।

এদিকে, লেবার পার্টির একাধিক ব্যক্তি জানান, জব্দ ভ্যানটি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে রুশনারা বিরোধী স্লোগান ও ভিডিও প্রচার করেছে। তাদের সাথে একাধিক ব্যক্তি ছিল। পুলিশ আটককৃত ভ্যান পাহারা দিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights