রেডিও ক্যাপিটালে ফাগুন ভালোবাসা উৎসবের বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক

কোকিলের মিষ্টি সুরের কুহুতানে মুখরিত প্রকৃতি। গাছে গাছে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পত্রপল্লবে শোভিত হয়েছে বৃক্ষরাজি। কোকিলের সুরের সঙ্গে নতুন সাজে প্রকৃতির সাজসজ্জায় অনন্য ছিল বসন্ত ও ভালোবাসার প্রথম দিন। ঋতুরাজের আগমনী বার্তা। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এখন দারুণ মাস, আমি জানি তুমি আসিবে না ফিরে মিটিবে না পিয়াস- কবির বিরহমালায় গাঁথা সুর যেন পাখির কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে।

আগুনঝরা ফাগুনের উচ্ছ্বাসের সাথে ভালোবাসার রঙে বুধবার ফাগুনমিশ্রিত ভালোবাসায় ফাগুন ভালোবাসা দিবস উদযাপন করেছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল এফ এম ৯৪.৮। কেক কাটা, কবিতা আবৃত্তি ও বই উৎসবের মধ্য দিয়ে সাজানো ছিল বর্ণালী এই আয়োজন।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক ও শোবিজ অঙ্গনের তারকারা।
সকাল ১০টায় কবি হাসান হাফিজ ও শাহনাজ মুন্নীর প্রেম ও কবিতা দিয়ে আয়োজনের সূচনা ঘটে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হায়দার হোসেন, কাজল আরিফ, রাজিয়া সুলতানা আরজু, তনুশ্রী রায়। রেডিও ক্যাপিটালের এমন আয়োজনে শ্রোতারা জনপ্রিয় আরজে’দের কথার যাদুতে মোহিত হয়। সঙ্গে ছিল দম ফাটানো হাসির কৌতুক। এতে অংশ নেয় শাওন ও আনোয়ার আলম সজল প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, নিউজ২৪এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, রেডিও ক্যাপিটালের ইনচার্জ ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের উপ-সম্পাদক হায়দার আলী, নিউজ২৪ এর ডেপুটি সিএনই আশিকুর রহমান শ্রাবণ, রেডিও ক্যাপিটালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেদওয়ান শান্ত। আরও উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, কবি শাহনাজ মুন্নী, কবি গোলাম কিবরিয়া পিনু, রেজাউদ্দিন স্ট্যালিন, সফেদ ফরাজি। রাজু আলীম, সঙ্গীত শিল্পী হায়দার হোসেন, কাজল আরিফ, রাজিয়া সুলতানা আরজু, তনুশ্রী রায়, জারিন তুবা, প্রিতম আহমেদ, লিহাত লেমিস, ইশমাম, আশরাফ বাবু, নায়িকা অধরা খান, মিষ্টি জান্নাত, আদিলা নূর, সঞ্চিতা দত্ত, আলী জুলফিকার জাহিদী। রাত ৯টা পর্যন্ত এই আয়োজন লাইভে শুনতে পায় দর্শকরা।

৯৪.৮ এফ এম এ আর ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও ক্যাপিটাল ৯৪.৮ অ্যাপটি। রাত ৯টা পর্যন্ত এই আয়োজন ছিল লাইভে শুনতে পায় দর্শকরা।

ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm। গুগোল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও ক্যাপিটাল ৯৪.৮ অ্যাপটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights