রেল ক্রসিংয়ে ট্রাক বিকল : তিন ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয় এলাকায় বিকল ট্রাক সরিয়ে নেয়ায় তিন ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে রেকার দিয়ে ট্রাক অপসারণ করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার সকাল সোয়া ৮টার দিকে ট্রাক বিকলের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেল ক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে। এতে ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর থেকে রেকার এসে বিকল হয়ে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে উত্তরবঙ্গ-ঢাকা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, বিকল হয়ে যাওয়া ট্রাকটি সকাল ১১টার দিকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights