র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ থানাধীন শাহ্পরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ রফিক (৪১) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এ্যান্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন শাহ্পরীরদ্বীপ এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারা পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার
কলিম উল্লার ছেলে মো: রফিককে (৪১) গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights