টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।

অনুষ্ঠানে আলোচনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন থানার ওসি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ বিস্তৃত করা হবে। এর মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights