লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১১ বসতঘর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও সরঞ্জামাদি পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের মানতি বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে।
রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর ওহাব বলেন, দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। রায়পুর ও রামগঞ্জের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights