লক্ষ্মীপুরে নাগরিক সংলাপ

লক্ষ্মীপুর প্রতিনিধি
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্মীপুরে আয়োজিত হয়েছে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনাক এবং টিআইবির যৌথ উদ্যোগে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে।

এতে ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে করণীয়, দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে মতামত ব্যক্ত করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাস।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সদস্য খোদেজা খাতুন, প্রফেসর রফিকুল আহসান, ওয়াহিদুর রহমান কবির, শিপ্রা তালুকদার, সুধীর চন্দ্র ঘোষ, লিটন চন্দ্র দাস, রাশেদুল ইসলাম ও রাজিব হোসেন রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights