লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় অধ্যক্ষকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত রবিবার রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার একটি হিফজ মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আহাদ একই মাদরাসার অধ্যক্ষ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করা অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসার থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে ঘটনা জানায়। পরে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights