‘হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা হলে ভয়াবহ হামলার মুখে পড়বে ইরান’
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। খবর আল জাজিরার।
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের এই গুরুত্বপূর্ণ রুটে কোনো বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে ইরানকে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বের প্রতি সরাসরি উপহার হিসেবে, আমরা হরমুজ প্রণালীতে একটি শক্তিশালী লাল, সাদা, এবং নীল গম্বুজ স্থাপন করেছি। কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানকে ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।’
সূত্র: আল জাজিরা
