লাঙলে ভোট চেয়ে পুরান ঢাকায় দিনব্যাপী প্রচারণা হাজী মিলনের

নিজস্ব প্রতিবেদক

লাঙল মার্কায় ভোট দিয়ে পুরান ঢাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। সোমবার সকাল থেকে হরনাথ ঘোষ রোড, উর্দুরোড, লালবাগ রোড, ঢাকেশ্বরী রোড, বকসী বাজার, আগামাসি লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, বংশাল, মালিটোলা, তাঁতীবাজার, মিটফোর্ড ও নয়াবাজার টিনপট্টি এলাকায় লাঙল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি।

আজ সোমবার তিনি ৪টি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। নির্বাচনী সভায় হাজী মিলন বলেন, পুরান ঢাকাবাসী সবসময় শান্তিপ্রিয়। যারা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে, চাঁদাবাজি করে তাদেরকে অত্র এলাকার মানুষ নির্বাচিত করবে না। তবে, এলাকাবাসীকে সজাগ থাকতে হবে, যাতে জনগণের ভোটাধিকার ছিনতাই না হয়। এরজন্য সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে এবং সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গণসংযোগকালে জাপা ঢাকা মহানগর নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির ও সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights