লালমনিরহাটে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার লালমনিরহাটের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলা শাখার সক্রিয় সদস্য ও ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর ঘনেশ্যাম গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম (৪৮), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস ও আদিতমারী উপজেলার বারোঘড়িয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও নামুড়ী হারাটী গ্রামের বাসিন্দা মো. জাহেদুল ইসলাম (৪৩), লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও হরদত্ত গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা থাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights