লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আনিছা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টায় উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে স্থানীয় বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামের ভাগ্নি।

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, বৃষ্টি শুরু হওয়ায় আমার ভাগ্নি আনিছা বেগম বাড়ির পাশে উঠানে বৃষ্টিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার আঘাতে ঘটনাস্থলেই আনিছার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights