লালমাইয়ে পুকুর পাড়ে নির্মাণ শ্রমিকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাইয়ে পুকুর পাড় থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মাস্টার আবদুল মান্নানের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল মান্নান (৩০) নামের ওই নির্মাণ শ্রমিক পাশ্ববর্তী কালরা গ্রামের হায়াতুন্নবী ভুট্টুর ছেলে। মরদেহের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে।

রবিবার স্থানীয় শিশুরা পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে লাশ দেখে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন বলেন, মৃত ব্যক্তিটি আমার গ্রামের। সকালে জানাজানি হলে আমিই পুলিশকে খবর দেই। অনুমান করা হচ্ছে কেউ তাকে অন্যত্র হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে। আবদুল মান্নানের ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আমরা দ্রুত হত্যার রহস্য উন্মোচন ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হানিফ সরকার বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights