লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক
দক্ষিণ লেবাননের হাসবাইয়ায় শহরের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সাংবাদিকরা অবস্থান করছেন এমন একটি হোটেলে স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা নাগাদ ড্রোন বা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান নিহত হন।

গাজার যুদ্ধের খবর ও ভিডিও করার জন্য তারা কাজ করতেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে নিহত সাংবাদিকদের নাম পরিচয় এবং কর্মস্থল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিক নিহতের ঘটনায় এখন পর্যন্ত মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights