লেবাননে দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত
অনলাইন ডেস্ক
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের অভিযানে দুইজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই যোদ্ধারা এমন কিছু স্থাপনার ভেতরে অবস্থান করছিলেন, যেখান থেকে তারা ইসরায়েলি সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করছিলেন। পরবর্তীতে চালানো এক হামলায় তাদের হত্যা করা হয় বলে জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল জাজিরা
