লেবাননে হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের একটি হাসপাতালের বাইরে সোমবার ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণে সর্বশেষ মারাত্মক হামলার ঘটনা এটি। লেবানিজ সরকারি গণমাধ্যম এবং হাসপাতাল প্রশাসনের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, শত্রুদের একটি ড্রোন বিনতে জবেইল শহরের সালাহ ঘান্দুর হাসপাতালের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এতে একজন নিহত এবং অন্যরা আহত হয়েছে। হতাহতরা বেসামরিক কি না তা উল্লেখ করেনি গণমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ইসলামিক হেলথ কমিটি হাসপাতালটি পরিচালনা করে। এর প্রশাসন জানিয়েছে, একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহত চারজনের অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights