লোকসভা ভোট: দাবদাহে কেরালায় পাঁচ জনের মৃত্যু

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের লোকসভা নির্বাচনে সাত দফার নির্বাচনে শুক্রবার দ্বিতীয় দফার ভোটে প্রচণ্ড গরমে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।

মৃতদের মধ্যে ৪ জন ভোটার, এরা যথাক্রমে মালাপ্পুরাম, পালাক্কাদ, কোঝিকোড় এবং আলাপ্পুঝা এলাকার বাসিন্দা। বাকি ১ জন পোলিং এজেন্ট। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।

রাজ্যটির ওট্টাপালামে এদিন দুপুরে ভোট দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ৬৮ বছর বয়সী চন্দ্রন নামে এক ভোটারকে। তৎক্ষণাৎ তাকে ওট্টাপালাম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের পক্ষ থেকে তাকে মৃত বলে ঘোষণা দেয়া হয়। এদিন সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মাল্লাপুরম জেলার ত্রিরুরে ৬৩ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। তার নাম এ. টি. সিদ্দিকী। তাপপ্রবাহের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিন এখানে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ।

ঠিক একইভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়ে ৭৬ বছর বয়সী কোমবোত্তাইল কন্দন নামে ভিলায়োদি এলাকার বাসিন্দা এক ব্যক্তির। ঘটনাটি ঘটে আলাপ্পুঝা জেলার আমবালাপুঝা এলাকায়। এই এলাকায় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

এস.এন.ভিটি উচ্চ বিদ্যালয় ১৩৮ নম্বর বুথে ভোট দিয়ে বাড়ি ফিরে আসেন কাক্কাঝাম ভেলিপাড়াম্ভু সোমারাজন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন ৮২ বছর বয়সী ওই ভোটার। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

অন্যদিকে কোঝিকোড় টাউনের ১৬ নাম্বার বুথে দায়িত্বে ছিলেন বাম জোট ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) এর পোলিং এজেন্ট আনিস আহমেদ। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৬৬ বছর বয়সী আনিসকে। এখানে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights