শনিবার ফের ছুটবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন এবং এর পরেরদিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে ফের ছুটবে মেট্রোরেল। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রমজান মাস উপলক্ষে চলাচলে যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না। আগের সময়সূচিতে চলবে মেট্রোরেল।

এর আগে, মেট্রোরেল সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন ও তার পরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল গত ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বাড়িয়ে ছিল। রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। আর সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর প্রান্ত থেকে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights