শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের সতেরোটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

১১ কেভি বিমানবন্দর-২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম. এ. জি. ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights