শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘শিল্পে রূপ ও লাবণ্য’ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক

‘শিল্পে রূপ ও লাবণ্য’-শীর্ষক এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর ফাইন এন্ড পারফমিং আর্টস অনুষদ। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, ‘ফাইন এন্ড পারফমিং আর্টস অনুষদের ডীন ও সঙ্গীত বিভাগের প্রধান প্রফেসর প্রদীপ নন্দী, ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল হালিম শেখ, ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকলোজি অনুষদের ডীন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, গভর্মেন্ট এন্ড পলিটিকস্ বিভাগের প্রধান ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ ও জনসংযোগ পরিচালক শিল্পী অধ্যাপক লিলি ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights