শামির টি-টোয়েন্টি ভবিষ্যৎ কী?

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের নির্বাচকেরা। টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের পরিকল্পনার কথা জানতে চেয়েছিলেন। সেই সিরিজে ছিলেন না মোহাম্মদ শামি। চোটের জন্য তিনি বাইরে। এ বার শামির সঙ্গে নির্বাচকেরা আলাদা করে বসতে চাইছেন বলে জানা গেছে।

সম্প্রতি অর্জুন পুরস্কার পেয়েছেন শামি। ইংল্যান্ড সিরিজে আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে তিনি অনুশীলনও শুরু করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু শামি নিজেকে নিয়ে কী ভাবছেন, তার পরিকল্পনা কী সেটাই জেনে নিতে চাইছেন নির্বাচকেরা। নিজেদের পরিকল্পনাও তারা জানাতে চান।

টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শামি অনেক দিন ধরেই রয়েছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়েও খেলছেন। কিন্তু টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে তাকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। নির্বাচকেরাও তাঁকে ভাবছেন না। শামির নিজেরও কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে আগামী দিনে শামির টি-টোয়েন্টি ভবিষ্যৎ ঠিক হয়ে যেতে পারে।
নির্বাচকেরা জানতে চাইবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে শামির পরিকল্পনা কী? টেস্টে শামিকে ভবিষ্যতেও খেলানোর পরিকল্পনা রয়েছে। আইপিএলও তিনি খেলবেন। কিন্তু এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে আগামী দিনে দেখা যাবে কি না, সেটাই বোঝা যাবে নির্বাচকদের সঙ্গে বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights