শিল্পাঞ্চলসমূহে সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা

অনলাইন ডেস্ক

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার আইএসপিআর’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কাজে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীকে সংযোগিতার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।
এতে আরও বলা হয়, এ পরিপ্রেক্ষিতে, কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিম্নলিখিত নম্বরে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হলো: ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২০৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights