শিহান-সুজানা-সীমান্ত হত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহান, ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুজানা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এর আগে একটি প্রতিবাদী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও মহসিন হল প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, একজন-দুইজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। শিক্ষার্থী নিহতের ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, আবু বকর মজুমদার, তাহমিদ আল মুদাসসির, মিতু আক্তার, ফাতিহা শারমিন এনি,হাসিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights