শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় যা বলেছেন পুতিন

অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুভেচ্ছা বার্তায় ৭০ বছর বয়সী শি জিনপিংকে পুতিন ‘প্রিয় বন্ধু’বলে অভিহিত করেছেন।

বার্তায় পুতিন বলেন, রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব বাড়াতে আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা অধিকতর বড় করে দেখানো কঠিন।
চীন ও রাশিয়ার টেকসই সম্পর্কের আশা প্রকাশ করে পুতিন বলেন, রাশিয়া ও চীনা জনগণের স্বার্থে দুদেশের মধ্যে ‘গঠনমূলক সংলাপ অব্যাহত থাকবে’।

চলতি বছরের মার্চে শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। পুতিন বলেন, এই পুনর্নির্বাচন আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব নিশ্চিত করেছে। আপনি যে পথ বেছে নিয়েছেন এটি তার জন্য ব্যাপক সমর্থন।

শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আপনার নেতৃত্বে চীন সাফল্য অর্জন করেছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে, নাগরিকদের সফল হচ্ছে বাড়ছে। একইসঙ্গে বিশ্বে বেইজিংয়ের অবস্থান শক্তিশালী হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর দূরত্ব বেড়ে চলছে। তবে এ সময়ে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ঘনিষ্ঠতা আগের তুলনায় অনেক বেড়েছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights