শীতের বৃষ্টিতে স্থবির বরিশালের জনজীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বরিশালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার দিনভর ঝড়েছে। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকায় সূর্যের দেখা মেলেনি।

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিট থেকে বরিশালে হালকা বৃষ্টি শুরু হয়। শনিবার দিনভর থেমে থেমে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো হালকা বৃষ্টি হয়েছে। আজ শনিবার বেলা ১২ টা পর্যন্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার দিনভর সূর্যের দেখা মেলেনি। তাই দৃষ্টিসীমা কমে গেছে। দিনের তাপমাত্রা বাড়েনি। স্বাভাবিকের চেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। নিম্নচাপ কেটে না যাওয়া পর্যন্ত আবহাওয়া মেঘলা থাকবে। হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে উপকূল ও ভোলার নিম্নাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। যা আরো দুই একদিন অব্যাহত থাকবে।

দিনভর হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় নগরবাসীর মাঝে বিরূপ প্রভাব পড়েছে। কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি।

তবে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে পরিবহন চালকদের। এরই মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি। এছাড়াও সকালে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ধীরগতির কারণে সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights