শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা ৫১ মিনিটে বনানী কবরস্থানে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, অ্যাড. আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এছাড়া পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights