শেখ হাসিনাকে নিয়ে মেয়ে পুতুলের আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক

ছাত্র আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যথিত তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে পড়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।
পোস্টে তিনি লিখেন, “আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। হৃদয় আরও ভেঙে যাচ্ছে যে, এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।”

শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিওএইচও এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শেখ হাসিনা এখন অন্যান্য বিকল্প খুঁজছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এসব তথ্য ভুল বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জয় বলেছেন, এখন পর্যন্ত শেখ হাসিনা ‘কোথাও আশ্রয়’ চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights