শেরপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি মো. মানিক মিয়া (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিক মিয়া নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম মৃত হায়দর আলী। তিনি শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

জেলা কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটায় কারা অভ্যন্তরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। এক সপ্তাহ আগেও তিনি একই রোগে আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খাইরুল কবির সুমন বলেন, তিনি দীর্ঘদিনের শাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্যকোনো কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে তিনি জেলখানায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights