বিএনপির বরিশাল থেকে পিরোজপুর রোডমার্চ আজ

অনলাইন ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার রোডমার্চ করবে বিএনপি।

শনিবার সকাল ১০ টায় বরিশাল শহরের বেলপার্ক থেকে রোডমার্চটি শুরু হওয়ার কথা রয়েছে।

রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান।
জানা গেছে, সড়কপথে প্রায় ১০ হাজার যানবাহন নিয়ে বরিশাল থেকে পিরোজপুর ৮০ কিলোমিটার এলাকা অতিক্রম করবেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বরিশাল আউটার স্টেডিয়াম, কালিজিরা ব্রিজ, ঝালকাঠি, রাজাপুর ও পিরোজপুরে পথসভা হবে। রোডমার্চ শেষে পিরোজপুরের শিয়ালকাটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights