শের-ই বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
নানা আয়োজনে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি পালনে বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে নানা অনুষ্ঠান হয়। সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বের করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে বের করা বর্ণাঢ্য র্যালি নগরীর বান্দরোড, চাঁদমারি প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে এসে শেষ হওয়ার পর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
দিনভর নানা আয়োজনের মধ্যে ছিলো চা-চক্র, আলোচনা সভা, স্মৃতিচারন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, জুলাই-আগস্টের শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান প্রীতি ফুটবল ম্যাচ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। এর আগে সকালে পতাকা উত্তোলন, কোরআন তেলওয়াত ও জুলাই-আগষ্টের শহীদদের প্রতি সম্মাননা জানাতে এক মিনিটের নিরবতা পালন করা হয়।
দিনভর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. একেএম আক্তার মোর্শেদ, বিশেষ অতিথি (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক) ডা. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. কহিনুর বেগম, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার, ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক কমিটির আহ্বায়ক (বরিশাল) অধ্যাপক ডা. আজিজ রহিম, আহ্বায়ক (ঢাকা) ডা. পারভেজ রেজা কাকন, সদস্য সচিব ডা. মো. সাইফুল ইসলাম জুয়েল, বরিশালের সদস্য সচিব ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদসহ দেশের খ্যাতিমান চিকিৎসকবৃন্দ অংশ নিয়েছেন।
