শেষ ম্যাচে বিশ্রাম চেয়েছেন তামিম!

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল। চোট থেকে ফেরা তামিম গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা জানিয়েছেন বলে জানা গেছে।

তামিম এর মধ্যেই একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না এই বাঁহাতি ওপেনার।

এদিকে, লিটন দাসও বিশ্রাম চেয়েছেন। জ্বর থেকে সুস্থ হয়ে তিনি এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন। কিন্তু তিনি এখনো জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হননি। সে জন্য লিটন শেষ ম্যাচটি খেলতে চাচ্ছেন না।
তবে লিটনকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও তামিমের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনো নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights