শৈলকুপার রসগোল্লা চা ফেসবুকেই সুস্বাদু !

ঝিনাইদহ প্রতিনিধি
রসগোল্লা দিয়ে চা! এ যেন স্বাদে টুইটুম্বর। ফেসবুকে যেন ভাইরাল। দেখলেই
খেতে ইচ্ছে করে। গত কয়েকদিন ধরে এমন রসগোল্লা চায়ের ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে অনেকেই ছুটছেন সেই চায়ের
দোকানে। কিন্তু সেখানে গিয়ে হচ্ছেন হতাশ। যেমন আশা করে যাচ্ছেন চায়ের
স্বাদ নিতে গিয়েও হতাশ হচ্ছেন চা প্রেমীরা।
জানা যায়, শৈলকুপার কাতলাগাড়ী বাজারে শুভ ইশান হুজাইফা নামের চায়ের দোকানে
গত কয়েকদিন যাবত বিক্রি শুরু করেছেন রসগোল্লা দিয়ে চা। দুধ আর চা দিয়ে
তার মধ্যে ছেড়ে দিচ্ছেন স্থানীয় ভাবে তৈরী একটি রসগোল্লা। এতেই যেন বেড়ে
যাচ্ছে স্বাদ। দামও হাকাচ্ছেন ৮০ টাকা। যেখানে চায়ের কোন অস্তিত্ব পাওয়া
দুস্কর। সেই সাথে নিম্নমানের রসগোল্লা দিয়ে চা তৈরী করায় যাচ্ছেতাই স্বাদ
পাচ্ছেন চা প্রেমীরা। সম্প্রতি ভিউপ্রেমী কিছু ইউটিউবার এই চায়ের সুনাম
করে ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই সেখানে হুমড়ি
খেয়ে পড়ছেন চা প্রেমীরা। কিন্তু গিয়ে চায়ের মান নিম্নমানের হওয়ায় হতাশ
হয়ে ফিরে যাচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা থেকে চা থেকে যাওয়া এক নারী বলেন, ফেসবুকে দেখে স্বামীর
সাথে এখানে চা খেতে এলাম। ভাবলাম একটু ঘোরাও হবে চা খাওয়াও হবে। কিন্তু
এখানে এসে এই চা খেতে খুব হতাশ হলাম। রসগোল্লাটা খুবই নিম্নমানের।
আর চায়ের তেমন স্বাদই নেই। যেন শরবত খাচ্ছি। চায়ের দাম নিচ্ছে ৮০ টাকা।
চায়ের নামের পুরোটা প্রতারনা।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা রিপন নামের এক যুবক বলেন, ফেসবুকে দেখে
বন্ধুদের সাথে চা খেতে এলাম। এসে দেখি দোকানদার তো খুব ব্যস্ত। রসগোল্লা
চা দিলেন আধাঘন্টা পরে। কিন্তু চায়ের কোন স্বাদ পেলাম না। নামেই শুনেছি
রসগোল্লা চা। এর চেয়ে শরবত খাওয়া ভালো। আর এই দোকানদার এই চায়ের নাম করে
দুধ চা বিক্রি করছে। রসগোল্লা চা চাইলে দেরীতে দিচ্ছে। অনেকে ফিরে যাচ্ছে।
যারা আসছেন তাদের দুধ চা খেতে হচ্ছে। তারপরও দুধ চা যেন দুধ আর চিনি দিয়ে
জালানো। চায়ের কোন স্বাদ নেই।
স্থানীয় যুবক রাইদুল বলেন, এর আগেও এই দোকানে নানা পদের চা বিক্রি করা
হতো। কিন্তু বেশিদিন ধরে বিক্রি করেন না ইনি। কিছুদিন চলার পর ক্রেতা আকর্ষণ
করতে নতুন নতুন কৌশল নেন চা দোকানী খাইরুল। তাই বলব, যারা দুর-দুরান্ত
থেকে চা খেতে আসবেন একটু খোজ খবর নিয়ে আসবেন।
এ ব্যাপারে চা দোকানী খাইরুল ইসলাম বলেন, খুব ব্যস্ততা চলছে আমাদের। আগুনের
জিনিস। স্বাদ একটু এদিক সেদিক হতেই পারে।
ঝিনাইদহে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য সেবা বিভাগের
সহযোগিতায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর
উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে তামাক
বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ভুমি অফিসের সহকারী
কমিশনার ভুমি সজল কুমার দাস, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা
ইসলাম, সদর থানার (ওসি) শাহিন উদ্দিন, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, মৎস্য
কর্মকর্তা গোলাম সরওয়ার, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, সাবেক
অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান,
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক
হাবিবুর রহমান সহ আরও অনেকে। সেসময় বক্তারা তামাকের আবাদ কমাতে কৃষকদের
প্রতি আহবান জানান। পাশাপাশি তামাকের কুফল সম্পর্কে সকলকে সচেতন
হওয়ার পরামর্শ দেওয়া হয়।শৈলকুপার রসগোল্লা চা ফেসবুকেই সুস্বাদু !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights