শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামপুরের একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights